আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরার চাউলিয়ায় তথ্য অফিসের “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” বিষয়ে উন্মুক্ত বৈঠক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার চাউলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসান।

উন্মুক্ত বৈঠকে অতিথিগণ তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং বিগত ১০ বছরের সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, বাল্যবিবাহ প্রতিরোধ, গুজব প্রতিরোধে সচেতনতা, শিক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এই আলোচনা সভায় ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের দেড় শতাধিক নারী, শিশু ও কিশোরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology