আজ, সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৫

ব্রেকিং নিউজ :
মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

মাগুরার জাগলা গ্রাম থেকে ৯৭৫ পিস ইয়াবাসহ আবদুর রাজ্জাক রাজাকে গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ৯ শত ৭৫ পিস ইয়াবাসহ আবদুর রাজ্জাক রাজা নামে এক ব্যক্তিকে রবিবার মধ্যরাতে জাগল গ্রাম থেকে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের বিগত নির্বাচনে চেয়ারম্যান পদের একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থি ছিলেন।

পুলিশ জানায়, আবদুর রাজ্জাক রাজা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। গোপন সংবাদের প্রেক্ষিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন এবং ওসি (তদন্ত) সাইদুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল রাতে তার বাড়ি উত্তর জাগল গ্রামে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে ৯ শত ৭৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, মাগুরার সদর উপজেলার উত্তর জাগলা গ্রামের মৃত হারুনর রশিদের ছেলে রাজা বাংলাদেশের একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। নিজেই কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মাগুরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। পুলিশ বেশকিছুদিন ধরে তাকে আটকের চেষ্টা করছিল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology