আজ, সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৬

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরার বগুড়া গ্রামে অগ্নিকাণ্ডে নি:স্ব হয়ে গেছে কৃষক হাবি মোল্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বগুড়া গ্রামে হাবি মোল্যার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ফলে সব হারিয়ে একেবারেই নি:স্ব হয়ে গেছেন তিনি।

গ্রামবাসীরা জানায়, রাত আনুমানিক আড়াইটার সময় মশা ও পোকামাকড় দূরীকরণে গরুর গোয়ালঘরে স্থাপিত ছাইয়ের সাজাল থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়লে কৃষক হাবি মোল্যার গোয়ালের আটটি ছাগল, দুইটি গরু, প্রায় বিশ মণ ধান পুড়ে যায়।

এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাগুরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ হাবি মোল্যা জানান, আগুনে তার সবকিছুই শেষ হয়ে গেছে। এ অবস্থায় সহযোগিতার হাত না বাড়ালে তাকে একেবারেই পথে বসতে হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology