আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার শ্রীপুরে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার খাদ্য নিরাপত্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।

উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কাজী জালাল উদ্দিন, নাকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. রঈসউজ্জামান, কৃৃষি অফিসার সালমা জাহান নিপা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন মাগুরা জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াদ রায়হান আবীর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology