আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৬

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় হাসপাতালের তত্ত্বাবধায়ক, মেডিকেল অফিসার এবং দুই ইউপি চেয়ারম্যান করোনা আক্রান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক, একজন মেডিকেল অফিসার এবং জেলার নাকোল এবং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় তারা করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

করোনা পজিটিভ হওয়ার পর তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ জন। এর মধ্যে মাগুরা সদরে ৭ জন, শ্রীপুরে ৬ জন, শালিখায় ৫ জন ও মহম্মদপুরে ১ জন । আক্রান্তদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের পরিবার ও সংশ্লিষ্ট এলাকার লক ডাউন তুলে নেয়া হয়েছে।

মাগুরায় সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, এ পর্যন্ত পরীক্ষার জন্য মাগুরা জেলা থেকে সহেন্দভাজন ৪০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৩১৩ জনের। বুধবার নতুন আক্রান্ত চার জনকে নিজ বাড়িতে আইসোলেসনে রাখা হয়েছে। এছাড়া ওইসব পরিবারের অন্যান্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology