আজ, বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ

মাগুরার ৭টি বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও প্যাথলজি বন্ধ করে দিলো স্বাস্থ্য বিভাগ

মাগুরা প্রতিদিন ডটকম : সরকারি নিবন্ধন না থাকাসহ নানা অব্যবস্থাপনার কারণে মাগুরা শহরের ৩টি বেসরকারি হাসপাতাল, ১টি ক্লিনিক ও ৩ টি ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার বন্ধঘোষিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে শহরের মা প্রাইভেট হাসপাতাল, কিংস প্রাইভেট হাসপাতাল, দেশ প্রাইভেট হাসপাতাল, নিউ একতা ক্লিনিক এবং কুইন্স ডায়াগনষ্টিক সেন্টার, গ্রামীণ ডায়গনষ্টিক সেন্টার ও দি ল্যাবস্ক্যান ডায়গনষ্টিক সেন্টার।

দুপুরে মাগুরা সিভিল সার্জনের নেতৃত্বে একটি দল শহরের বেসরকারি বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন শেষে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।

মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, পরিদর্শনকালে এসব প্রতিষ্ঠানের সরকারি কোন নিবন্ধন পাওয়া যায়নি। এছাড়া সেখানে প্রয়োজনীয় চিকিত্সক, সেবিকাসহ জনবল নেই। নেই যথাযথ বর্জ্য ব্যবস্থাপনাও। যে কারণে এগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology