আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৫

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন: দেশে হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে ড্রপ আউট ও লেফট আউট শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করতে মাগুরায় এক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল ২০২৬) মাগুরা পৌরসভা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিশুদের শতভাগ টিকাদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা জানান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, হাম ও রুবেলা নির্মূলে শিশুদের পূর্ণ টিকাদান নিশ্চিত করার বিকল্প নেই। এ লক্ষ্যে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology