আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় অজ্ঞাত দূর্বৃত্তরা ভেঙ্গে ফেলেছে শ্রীকুন্ডি কলেজ শহীদ মিনার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজের শহীদ মিনারটি রাতের অন্ধকারে অজ্ঞাত দূর্বৃত্তরা ভেঙ্গে ফেলেছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত সেটি তদন্ত করে দেখছে পুলিশ।

কলেজ অধ্যক্ষ জানান, তিন বছর আগে নির্মিত শহীদ মিনারটিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থিদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসিরা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছিল। এবারও কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর যাবতিয় প্রস্তুতি নেয়া হয়। কিন্তু সকালে প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থিরা শহীদ মিনারটির তিনটি স্তম্ভই ভাঙ্গা দেখে পুলিশে খবর দেয়।

এদিকে খবর পাওয়ার পর মাগুরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology