আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩৯

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, কেক কাটা ও দোয়া মাহাফিলের মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ আওয়ামী সৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার মাগুরা জেলা মত্স্যজীবী লীগের আহবায়ক দাউদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব সজল মোল্যার সঞ্চালনায় সভাটি ভার্চুয়ালি উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখার সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এডভোকেট সৈয়দ শরিফূল ইসলাম, বাসুদেব কুন্ডুসহ মাগুরা জেলা আওয়ামীলীগ, মত্স্যজীবী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আওয়ামী মত্স্যজীবী লীগ আওয়ামীলীগের একটি নতুন সংগঠন হলেও এর সাথে যুক্ত নেতা কর্মীরা সব সময়ই আওয়ামীলীগের পাশে থেকে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তারা সংগঠনটির নেতৃত্বের ভূয়সি প্রশংসা ব্যক্ত করে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology