আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরায় গোলাগুলিতে নড়াইলের ডাকাত নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গোলাগুলিতে মিন্টু গাজি (৪৫) নামে আন্তজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার বরই গ্রামে গোলা গুলির খবর পেয়ে টহল পুলিশ ওই গ্রামে একটি বাগানের মধ্যে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে রাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তার বাড়ি নড়াইল জেলার ইতনা গ্রামে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।
দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ের সময় সে নিহত হয়েছে বলে তারা ধারণা করছে।
পুলিশ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে বলে সদর থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology