আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩১

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় জাসদের প্রতিনিধি সভায় ঘুস দূর্ণীতি বন্ধ ও সুশাসন নিশ্চিতকরণের দাবি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের তিনটি জেলার নেতা-কর্মীদের নিয়ে শুক্রবার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় সরকারি অফিস আদালতে ঘুস দূর্নীতি হয়রানি বন্ধের পাশাপাশি সুশাসন, আইনের শাসন এবং নাগরিক সেবা নিশ্চিতকরণের দাবি নিয়ে নড়াইল, ঝিনাইদহ এবং মাগুরা জেলার তিন শতাধিক নেতা কর্মী এই সভায় অংশগ্রহণ নেয়।

মুক্তিযোদ্ধা ওহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফিউদ্দিন মোল্যা এবং প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুর রহমান চুন্নু, জন সংযোগ বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফুল কবির স্বপন।

বক্তব্য রাখেন মাগুরা জেলা জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, ঝিনাইদহ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চন্দন চক্রবর্তি, নড়াইল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম সহ আরো অনেকে।

বক্তারা সারাদেশে বিরাজমান ঘুস দূর্ণীতি বন্ধের পাশাপাশি সুশাসন নিশ্চিতের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology