আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২১

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় নতুন করে একজন স্বাস্থ্যকর্মীসহ একদিনে সর্বোচ্চ ৬ জন করোনা শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গত ২৪ ঘন্টায় একজন স্বাস্থ্যকর্মীসহ একদিনে সর্বোচ্চ ৬ জন করোনা শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ ব্যক্তিরা সকলেই জেলার সদর উপজেলার বাসিন্দা।

এই নিয়ে জেলায় সর্বমোট ৫২ জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার নতুন শনাক্ত ৬ জন মাগুরা সদর উপজেলার ইছাখাদা, তেঘোর, মহাগ্রাম, আদর্শপাড়া এবং সদর হাসপাতালের।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, জেলার মোট আক্রান্তদের মধ্যে ২০ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছে। আক্রান্ত অন্যান্যদের মধ্যে ২৭ জন হোম আইসোলেশন এবং ৩ জনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology