আজ, শনিবার | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৫

ব্রেকিং নিউজ :
আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির চলে গেলেন ফিফাব্যাজ রেফারী কাজী আনসারুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল মায়ার পাহাড় মাগুরার শ্রীপুরের মেয়ে লিমাকে হত্যার পর তার স্বামী বিবস্ত্র করে মাঠের মধ্যে ফেলে দেয় অনৈতিক লেনদেনের অভিযোগে শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া প্রত্যাহার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে ঘাসের জঙ্গলে গৃহবধূর মরদেহ

মাগুরায় পদোন্নতির দাবিতে কালেক্টরেট সহকারি সমিতির কর্মবিরতি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পদোন্নতির দাবিতে কলেক্টরেটে কর্মরত অফিস সহকারিরা সোমবার কর্মবিরতি পালন করেছে।

মাগুরা জেলা কালেক্টরট সহকারি সমিতির ব্যানারে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন।

মাগুরা জেলা কালেকটরেট কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাকির আহমেদ জানান-একই সময়ে নিয়োগপ্রাপ্ত সরকারি অন্যান্য দপ্তরের কর্মচারিরা একাধিক পদোন্নতি পেয়েছেন। অথচ একই সময়ে নিয়োগ পেয়েও কালেকটরেট কর্মচারিরা পদোন্নতি বঞ্চিত হয়ে বছরের পর বছর ধরে একই পদে কাজ করে যাচ্ছেন। তাদের ন্যায্য দাবী পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় কালেক্টরেটে কর্মরত অফিস সহকারিরা গত ২০ বছর যাবত পদোন্নতি বঞ্চিত রয়েছেন বলে তারা জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology