আজ, মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২২

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদরের আবালপুর এলাকায় আকিজ গ্রুপের একটি কাভার্ড  ভ্যানের চাপায় হাকিম মোল্যা (২৫) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়। নিহত হাকিম মাগুরা সদরের কুশবাড়িয়া গ্রামের মৃত আবুল মোল্যার ছেলে। এছাড়া মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ঠাকুরবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম মাগুরা পৌরসভার পারনান্দুয়ালি বিশ্বাস পাড়ার মকলেছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর হতে ঝিনাইদহ মুখি একটি ইট বোঝাই নছিমন গাড়ি সদরের আবালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের একটি কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এ সময় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নছিমন চালক নিহত হয়। ঘাতক কাভার ভ্যানকে আটক করা গেলেও চালক পালিয়েছে।

এছাড়া মাগুরা পৌরসভার পারনান্দুয়ালি এলাকার শফিক মোটরসাইকেলে করে মাগুরায় আসছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কে রামনগর ঠাকুরবাড়ি এলাকায় ওঠার পর পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যান।

উভয় ঘটনায় থানা পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology