আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

চলে গেলেন মাগুরা পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর ছোবেতারা বেগম

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা পৌরসভার চারবার নির্বাচিত নারী কাউন্সিলর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ছোবেতারা বেগম মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

মাগুরার সদর উপজেলার রায়গ্রামের সৈয়দ আবদুল কাদেরের স্ত্রী ছোবেতারা বেগম মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকায় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধিন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ছোবেতারা বেগম সর্বশেষ গত ১৬ জানুয়ারি মাগুরা পৌরসভা নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। বুধবার রায়গ্রাম কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছোবেতারার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম, জেলা জাসদ সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তিসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology