আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৬

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

যুক্তরাষ্ট্র প্রবাসী মাগুরার আবু বক্কর সিদ্দিকী বকুলের ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : একাত্তরে মুক্তিযুদ্ধকালিন শ্রীপুর বাহিনী প্রধান আকবর হোসেন মিঞার জামাতা যুক্তরাষ্ট্র প্রবাসী আবু বক্কর সিদ্দিকী বকুল (৬৫) ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রামের সন্তান আবু বক্কর সিদ্দিকী বকুল দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসরত ছিলেন।

ব্যক্তি জীবনে অত্যন্ত বিনয়ী, সমাজসেবক আবু বক্কর সিদ্দিকী বকুল বোনমেরু ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মঙ্গলবার মধ্যরাত ৩টায় টেক্সাসের হিউসটন হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বুধবার যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology