আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৯

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ১৪ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

মাগুরা প্রতিদিন ডটকম : ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান-এই শ্লোগানকে সামনে রেখে রবিবার মাগুরায় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরা সিভিল সার্জন ডা: মুনসী মো: ছাদুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: সব্রত কুমার বিশ্বাস, ডা: উম্মে আয়শা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, সাংবাদিক শামিম খান প্রমুখ।

আগামি ১৪ জুলাই শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে মাগুরার ৪টি উপজেলার ৯৪১টি কেন্দ্রে জেলার মোট জনসংখ্যার ১০.৫৩ শতাংশ ০-৫ বছর বয়সি শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে কর্মশালায় জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology