আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

সাংবাদিকদের কাছে মাগুরার নতুন পুলিশ সুপারের গঠনমূলক সমালোচনা প্রত্যাশা

মাগুরা প্রতিদিন ডটকম : জেলার উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের কাছে মাগুরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম গঠনমূলক সমালোচনা এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের দাবি করেছেন।

সোমবার সকালে মাগুরা জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সকাল ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইব্রাহীম, সহকারি পুলিশ সুপার আবির শুভ্র,  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন।

নবাগত পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মাদক, জঙ্গী তত্পরতা প্রতিরোধের পাশাপাশি জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  জেলা পুলিশ সবসময় কাজ করে যাবে।

মাগুরার মানুষের কল্যাণে সরকার তাকে নিয়োগ করেছেন, এই গুরু দ্বায়িত্ব পালনে তিনি নিজেকে সর্বাত্বক নিয়োজিত রাখার কথা উল্লেখ করে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের উপর জোর দেন।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অধ্যাপক সাইদুর রহমান, এম এ হাকিম, এড, মোখলেসুর রহমান, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, শরীফ তেহরান টুটুল,  রূপক আইস, রাশেদ খান, আশিক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology