আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪১

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডলের অন্তেস্টিক্রিয়া সম্পন্ন

মাগুরা প্রতিদিন: মাগুরার শালিখা উপজেলার প্রবীণ সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডলের অন্তেস্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

রোববার (১২ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে
ঢাকার সুপার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র মন্ডল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভূগছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে-মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

সোমবার দুপুরে পারিবারিক সমাধিস্থলে তাকে সমাহিত করা হয়।

লক্ষণ চন্দ্র মন্ডল দীর্ঘদিন ধরে স্থানীয় দৈনিক গ্রামের কাগজ ও জাতীয় দৈনিক সংবাদ পত্রিকায় শালিখা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯১ সালে শালিখা উপজেলা থেকে সেরা সাংবাদিক হিসেবে পুরস্কৃত হন তিনি। তার মৃত্যুতে শালিখা প্রেসক্লাবের সভাপতি সর্দার ফারুক হোসেন গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology