আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

সীসার বিষক্রিয়া পরীক্ষায় বারাশিয়া গ্রামে আইইডিসিআর তদন্তদল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বারাশিয়া গ্রামে অবৈধ ব্যাটারি কারখানার এসিড সীসার বিষক্রিয়ায় গবাদী পশুর মৃত্যু ও জনস্বস্থ্যের ঝুঁকির বিষয়টি তদন্ত করতে ঢাকা আইইডিসিআর থেকে ৭ সদস্যের একটি টিম আক্রান্ত এলাকায় কাজ শুরু করেছে।

বুধবার সকালে তারা বারাশিয়া গ্রামে গিয়ে ব্যাটারি কারখানার পাশ্ববর্তি এলাকায় বিভিন্ন পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করেন।

এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, তদন্ত টিমটি অন্তত ৩ দিন মাগুরায় থাকবে। মঙ্গলবার বিকালে তারা ঢাকা থেকে মাগুরায় এসেছে। ইতিমধ্যে তারা জেলা স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতালের জরুরী বিভাগ, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। বর্তমানে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। তদন্ত কাজ শেষ হলে তারা সিভিল সার্জনের দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন। সে অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। আইইডিসিআর এর মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রহমান ৭ সদস্যের এই তদন্ত টিমের নেতৃত্ব দিচ্ছেন।

প্রসঙ্গত, মাগুরা সদরের বারাশিয়া গ্রামে অবৈধ ওই ব্যাটারি কারখানার এসিড সীসার বিষক্রিয়াযুক্ত ঘাস ও খড় খেয়ে নভেম্বরের শেষ দিকে ২৯টি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরো শতাধিক গরু। পাশাপাশি কারখানা এলাকার উত্পাদিত ধানের চালের ভাত ও অন্যান্য সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে শিশুসহ তিন জনের শরীরে সংশ্লিষ্ট নানা উপসর্গ দেখা দিয়েছে।

বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর ওই ব্যাটারি কারখানাটি সিলগালা করে আইনগত ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি গরু মৃত্যুর কারন ও জনস্বাস্থ্যের হুমকির বিষয়টি খতিয়ে দেখতে সিভিল সার্জনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন জানানো হয়। যার প্রেক্ষিতে এই তদন্ত টিম মাগুরায় এসে কাজ শুরু করেছে।

মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বারাশিয়া গ্রামটিকে ‘লক’ ঘোষণা করা হয়েছে। সেখানকার ক্ষেতে উত্পাদিত খাদ্যশস্য ব্যবহারে নিরুত্সাহিত করে নানা প্রচারণা চালানো হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology