আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

স্ত্রী শ্যালক এবং শ্বাশুড়িসহ পারনান্দুয়ালির বাবু ইয়াবা নিয়ে আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রাম থেকে রবিবার ৮ শত ৭০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে মুরসালিন বাবু, তার স্ত্রী সোনিয়া, শ্যালক আশিক এবং শ্বাশুড়ি মমতাজ বেগম।

পুলিশ জানায়, পারনান্দুয়ালি গ্রামের শান্তিপাড়ায় মৃত নজরুল ইসলামের জামাই মুরসালিন বাবু শ্বশুরবাড়িতে থেকেই শ্বশুরবাড়ির অন্যান্যদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলো। গোপন সংবাদের প্রেক্ষিতে রবিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধারের পাশাপাশি ওই চার জনকে আটক করা হয়।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান  জানান, এই চক্রটি দির্ঘদিন ধরে কক্সবাজার, টেকনাফ এলাকা থেকে ইয়াবার চালান মাগুরায় এনে বিক্রি করে।

বিশেষ কৌশলে পেটের মধ্যে করে তারা এসব ইয়াবা বহন করে এবং সুবিধাজনক স্থানে গিয়ে আবার বের করতে সক্ষম। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology