আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

অনুনমোদিত আয়ূর্বেদিক ঔষধসহ ৩ জনকে আটকের পর কারখানা সিলগালা করেছে র‌্যাব-এনএসআই

মাগুরা প্রতিদিন ডটকম : অনুমোদনহীন আয়ুর্বেদিক ওষুধ তৈরির দায়ে তিনজনকে গ্রেফতার করেছে এনএসআই ও র‌্যাব-৪ এর সদস্যরা। বৃহস্পতিবার রাজধানীর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরির মালিক এস এম গোলাম সাকলায়েনকে এক বত্সর, মার্কেটিং অফিসার অমিয়ম নন্দীকে তিন মাস এবং আজিজুল হাকিমকে এক মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

জানা গেছে , এনএসআইয়ের নগর অভ্যন্তরীন অপারেশন উইং দীর্ঘদিন যাবত অনুসন্ধান চালিয়ে আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরিতে অনুমোদনহীন প্রায় ২০ ধরনের ঔষধ তৈরির বিষয়টি নিশ্চিত হয়। এরপর বৃহস্পতিবার সকালে আয়ুর্বেদিক ঔষধ কোম্পানির অফিস, কারখানা এবং মালিকের বাসায় সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব ও এনএসআই সদস্যরা যৌথ অভিযান চালায়।
এ সময় তারা ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরিতে অনুমোদনহীন বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেন।

অভিযান শেষে প্রায় ৫০ লক্ষ টাকার ঔষধসহ বিভিন্ন ধরনের ঔষধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয় এবং ফ্যাক্টরি ও অফিস সিলগালা করে দেওয়া হয়েছে সূত্রটি নিশ্চিত করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology