আজ, শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী

মাগুরা প্রতিদিন : মাগুরায় প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ নবীব আলি ও এ এইচ এম জাহিদুর রেজা চন্দন এবং সদর ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী।

মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৮ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্ধারিত সময়ের মধ্যে মোট ৭ প্রার্থী যথাক্রমে শেখ নবীব আলী, মীর আবদুল কুদ্দুস, মো: জাহাঙ্গীর হোসেন, মো: রানা আমির ওসমান, এ এইচ এম জাহিদুর রেজা চন্দন, মো: রেজাউল ইসলাম এবং উত্তম কুমার বিশ্বাস মনোনয়ন পত্র দাখিল করেন। কিন্তু মনোনয়ন পত্র প্রত্যাহারের নির্দিষ্ট সময় ২২ এপ্রিলের মধ্যে শেখ নবীব আলী এবং এ এইচ এম জাহিদুর রেজা চন্দন নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

অন্যদিকে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী জামায়াতে ইসলামী রাজনৈতিক দলের মাগুরা শহর শাখার সেক্রেটারী মো: ফারুক হোসেন নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ অবস্থায় সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন সুমন কুমার ঘোষ, মো: বাহারুল ইসলাম এবং আপেল মাহমুদের মধ্যে সীমাবদ্ধ থাকলো।

এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ার‌ম্যান পদে মোট ৭ প্রার্থী যথাক্রমে প্রান্ত কুমার চাকী, কাজী জালাল উদ্দিন, মো: বাবুল রেজা, মো: মিজানুর রহমান, মো: খাইরুল আলম, মো: আলীনুর রহমান এবং খলিলুর রহমান নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করেন। কিন্তু প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিলের মধ্যে খলিলুর রহমান এবং জামায়াতের প্রার্থী মো: মিজানুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহারে করে নিয়েছেন।

এবারের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে। যার পরিপ্রেক্ষিতে মাগুরার সদর ও শ্রীপুর উপজেলা পরিষদে মনোনয়ন পত্র দাখিলের পরও তারা নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জেলা জামায়াত ইসলামী সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology