আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

আকবর বাহিনীর সাহসী বীরযোদ্ধা খোন্দকার আবু হাসানের মৃত্যুতে শোক প্রকাশ

মাগুরা প্রতিদিন : মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অধিনায়ক আকবর হোসেনের সবচেয়ে বিশ্বস্ত, সম্মুখ সমরের দুর্ধর্ষ বীরযোদ্ধা খোন্দকার আবু হাসানের মৃত্যুতে আওয়ামী লীগ, জাতীয়পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়ার বাসিন্দা আবু হাসান অনেকদিন ধরেই অসুস্থ হয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার দিঘীবরাবোতে নিজ বাসাতে অবস্থান করছিলেন। সেখানেই ৩ এপ্রিল বুধবার সকাল দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।

বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হাসান মুক্তিযুদ্ধের সময় খুবই সাহসী ভূমিকা পালন করেন। তিনি অধিনায়ক আকবর হোসেনের অত্যন্ত বিশ্বস্ত একজন যোদ্ধা হিসেবে বিভিন্ন যুদ্ধে অংশ নেন। অধিনায়ক আকবর হোসেনের নির্দেশে শ্রীপুর ও শৈলকূপার বিভিন্ন এলাকা বিশেষ করে হিন্দু পল্লীতে লুটপাটকারী ও রাজাকারদের দমনে তিনি সাহসী ভূমিকা রাখেন।

মাগুরা মহকুমা ছাত্রলীগের সাবেক এই নেতা আবু হাসানের পুরো পরিবারই মুক্তিযুদ্ধে ‘আকবর বাহিনী’ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, চাচা বীর মুক্তিযোদ্ধা নাজায়েত আলী ছিলেন অধিনায়ক আকবর হোসেনের অন্যতম সহচর ও পরামর্শ দাতা।

৭ মার্চ মাগুরা মুক্ত দিবসে অধিনায়ক আকবর হোসেনের নির্দেশনায় মিত্রবাহিনীর ট্যাংকে অবস্থান নিয়ে বীর মুক্তিযোদ্ধা আবু হাসান তাদের রাস্তা চিনিয়ে কামারখালী ঘাটে নিয়ে যান। আমৃত্যু এই দুর্ধর্ষ বীর মুক্তিযোদ্ধা ছিলেন ভীষণ নিভৃতচারী। মৃদুভাষী, নিরংহকার আবু হাসান ছিলেন আজীবন মুজিব অনুসারী। তাঁর মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম, অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের সভাপতি শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটিসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

বুধবার তাঁর মরদেহ নিজ গ্রাম শ্রীপুরের খামারপাড়াতে নিয়ে আসার পর তারাবীহ নামাজ শেষে খামারপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology