আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ

আড়পাড়ায় অবৈধ হাসপাতালে শিক্ষার্থী অপমৃত্যুর ঘটনার প্রতিবাদ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অবৈধ আল-হেরা প্রাইভেট হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার কুমোরকোটা দাখিল মাদরাসার শিক্ষার্থীরা সহপাঠী নির্জলা খাতুনের অপমৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

কুমারকোটা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নির্জলা খাতুন উপজেলার পুকুরিয়া গ্রামের নাজমুল মোল্লার মেয়ে।

সকাল ১১ টায় কুমারকোটা দাখিল মাদ্রাসার সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট কেনায়েত আলী, সহকারী সুপার জুলফিকার আলী, সহকারী শিক্ষক সনত কুমারসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার সকালে স্বাস্থ্য প্রশাসনের বন্ধ ঘোষিত আলহেরা প্রাইভেট হাসপাতালে ভুয়া অজ্ঞান ডাক্তার নিয়ে অপারেশন করতে গিয়ে নির্জলা খাতুনের মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুলিশ ওই হাসপাতালের মালিক মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স করিমন নেছাকে আটক করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology