আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরার সাবেক এমপি ডাক্তার আকবরের মৃত্যু বার্ষিকী পালন

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাগুরা-১ আসন থেকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর সিরাজুল আকবরের ৯ম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ।

শনিবার সকাল ১১টায় মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, সূর্যকান্ত বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক আমির ওসমান রানা, জেলা কৃষকলীগ সভাপতি মইনুল ইসলাম পলাশ, আওয়ামী লীগ নেতা শেখ রেজাউল ইসলাম, সোহরাব হোসেন সবুজ, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক রিয়াজুল হাসান, ছাত্রলীগ সভাপতি নাহিদ খান প্রমুখ ।

আলোচনাসভা শেষে প্রয়াত সংসদ সদস্য ডাক্তার প্রফেসর সিরাজুল আকবরের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ডাক্তার আকবর ২০১৫ সনের ৯ মার্চ মৃত্যুবরণ করেন। এর আগেরদিন অনুষ্ঠিত সম্মেলনে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology