আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১০

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

ইনসেপ্টা নিয়ে এলো ফাইজারের অ্যান্টি-কোভিড ট্যাবলেট ‘জুপিটাভির’

মাগুরা প্রতিদিন ডটকম : কোভিড-১৯ চিকিৎসার জন্যে ফাইজার এর মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড বাজারে আনার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

‘জুপিটাভির’ ব্রাণ্ড নামে ওষুধটি বাজারজাত শুরু করেছে তারা।

ওষুধ প্রসাশন অধিদপ্তর (ডিজিডিএ) প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের মৃদু থেকে মাঝারি কোভিড-১৯ সংক্রমণের চিকিৎসার জন্য ওষুধটির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে ২২ ডিসেম্বর ২০২১, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস এফডিএ) কোভিড-১৯ চিকিৎসার জন্য মুখে খাওয়ার প্রথম ওষুধ হিসাবে ওষুধটিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

এই নোভেল অ্যান্টিভাইরাল ওষুধটি উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যু প্রতিরোধে প্রায় ৯০% কার্যকারিতা দেখিয়েছে এবং সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী ওষুধটি করোনাভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ধরন ওমিক্রন-এর বিরুদ্ধেও কার্যকর।

জুপিটাভিরে দুই ধরনের ওষুধ রয়েছে- নির্মাট্রেলভির এবং রিটোনাভির। নির্মাট্রেলভিরের সাথে অবশ্যই রিটোনাভির সেবন করতে হবে।

নির্মাট্রেলভিরের দুইটি ট্যাবলেট এবং রিটোনাভিরের একটি ট্যাবলেট এক সাথে দিনে দুইবার করে মোট পাঁচ দিন সেবন করতে হবে। জুপিটাভির শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে এবং কোভিড-১৯ শনাক্তের পর যত দ্রুত সম্ভব এবং লক্ষণ শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে জুপিটাভির সেবন শুরু করলে কার্যকর ফলাফল পাওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology