আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৩৮

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

করোনা পরিস্থিতি মোকাবেলায় লিউজা উল জান্নাহ’র সকরুণ আর্তি

মাগুরা প্রতিদিন ডটকম : “আর দেখতে চাই না মৃত্যুর মিছিল, চাই না কোন বুক ভাঙ্গা কান্না, স্বজন হারানোর বেদনা। দয়া করে ঘরে থাকুন।” সাধারণ মানুষের প্রতি এমন সকরুণ আর্তি জানিয়েছেন লিউজা উল জান্নাহ।

মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ চলমান লক ডাউন পরিস্থিতি এবং করোনা প্রাদূর্ভাব উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার শঙ্কায় শুক্রবার এমন আর্তি জানান।

মাগুরার শ্রীপুরে লকডাউন চলাকালে কর্মহীন অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার পর এমন আর্তি জানান তিনি।

একই সাথে উপজেলা প্রশাসনের ফেসবুক ওয়ালেও তার করুণ আর্তি ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি উল্লেখ করেন, নিজেকে, পরিবারকে ও দেশবাসীকে সুস্থ্য রাখতে সবাই সচেতন হউন। ঘরে থাকুন। মেনে চলুন সরকারি বিধি-নিষেধ।

এছাড়া লক ডাউন পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আবেদনও জানিয়েছেন লিউজা। তিনি বলেন, আপনার এতটুকু সহযোগিতা বয়ে আনতে পারে অনেকটা শান্তি। বাঁচাতে পারে হাজার হাজার প্রাণ।

বীর বাঙালি হেরে যাবার নয়। একটু ধৈর্য্য ধরুন, আমরা নিশ্চয়ই পারবো-এমন অভিব্যক্তিও প্রকাশ করেছেন লিউজা উল জান্নাহ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology