আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মুজিব শতবর্ষের ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে মাগুরা ডিসির প্রেস ব্রিফিং

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে মাগুরায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান, ইব্রাহিম আলী মোনাল, শফিকুল ইসলাম, রূপক আইচ প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি উপলক্ষে ১০ জানুয়ারী শুক্রবার মাগুরা শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন, বঙ্গবন্ধুর উপর রচিত গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান প্রচার, দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি, ওই দিন বিকাল ৫ টায় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে একযোগে ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন, সন্ধ্যা ৬ টায় শহরের নোমানী ময়দানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মুজিব বর্ষ উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর প্রকল্প’ বাস্তবায়ন,মাগুরাকে শতভাগ বিদুৎতায়িত জেলা ঘোষণা, শহরের ভায়না মোড়ে মুক্তিযুদ্ধ ভাস্কর্য স্থাপন, মাগুরা ফাউন্ডেশন পুনঃজীবিতকরণ, জেলা সকল বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণসহ ১০০টি দৃশ্যমান উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology