আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩০

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মাগুরায় ফুড অর্গানাইজেশনের সেমিনার

মাগুরা প্রতিদিন ডটকম : “কাউকে পশ্চায়ত্বে রেখে নয়, ভাল উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষীত পরিবেশ এবং উন্নত জীবন” -এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ইনস্টিটিউটের ফুড এনালাইসিস ল্যাবে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী খোরশেদ আলম।

ফুড অর্গানাইজেশন বাংলাদেশের উদ্যোগে মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের চিফ ইন্সট্রাক্টর ও ফুড টেকনোলজি বিভাগের প্রধান মর্জিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন ফুড টেকনোলজি বিভাগের ইন্সট্রাক্টর এআরএম মাসুম, মশিউর রহমান, আব্দুল মতিন, সভাপতি- ফুড অর্গানাইজেশন, বাংলাদেশ  এর সভাপতি আবদুল মতিন।

বর্তমানে মহামারী, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূর্যোগ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব-ব্যাপী মূল্যস্ফীতি বৃদ্ধি হওয়ায় খাদ্য নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়েছে। এ অবস্থা মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের অগ্রনী ভূমিকা পালনের পাশপাশি সচেতনা বৃদ্ধিতে সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology