আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৪০

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত

মাগুরা প্রতিদিন : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান তার নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত করেছেন।

দলীয় সিদ্ধান্তে প্রার্থীতা ঘোষণার পর থেকেই তিনি মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে দলীয় নেতা–কর্মীদের নিয়ে প্রচার ও জনসংযোগ চালিয়ে আসছিলেন। তবে শুক্রবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ার খবর পাওয়ার পরই তিনি সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধের ঘোষণা দেন।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে (Monowar H Khan) দেওয়া এক পোস্টে তিনি লেখেন,“আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় মাগুরা-১ নির্বাচনী এলাকার ‘ধানের শীষ’ প্রতীকের সকল নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত।”

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology