আজ, সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৬

ব্রেকিং নিউজ :
সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, ইশতেহার নিয়ে প্রশ্ন মাগুরায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় কৃষকদল নেতা গ্রেফতার ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা লোভ সংবরণ করতে পারলেন না কারা তারা? অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ মাগুরায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে বিএনপির মোটরসাইকেল শোডাউন খুব শিঘ্রই কর্মস্থলে ফিরবেন মাগুরার ডিসি মহম্মদপুর থানার ওসিকে ক্লোজ

তিন কেজি স্বর্ণ ডাকাতির মামলায় মাগুরায় ৭ জনকে কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : জুয়েলারি থেকে প্রায় ৩ কেজি পরিমাণ স্বর্ণ ডাকাতির ঘটনায় ৭ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে মাগুরার আদালত।

বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-শাহাজান ব্যাপারি, ফোরকান, মিলন, ইমতিয়াজ বাবলু, সোহাগ, খলিল ও লিটন। তাদের বাড়ি বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়।

২০১৩ সালের ১১ মার্চ দুপুরে তারা যশোরের বাণি জুয়েলারি থেকে লুটকৃত স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে মাগুরা সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা তাদের ধাওয়া করে মাগুরার সদর উপজেলার ইছাখাদা এলাকা থেকে ৪ ডাকাতকে আটক করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ওয়াজেদা সিদ্দিকী বলেন, আসামিদের মধ্যে শাহাজান ব্যাপারি ছাড়া বাকি ৬ আসামী পলাতক রয়েছে।

মামলার আসামী পক্ষের আইনজীবী ছিলেন ওয়াসিকুর রহমান কল্লোল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology