আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩০

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

নতুন বলেই ভুল হয়েছে এখন সতর্ক থাকবো-সাকিব

মাগুরা প্রতিদিন : আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনি অনুসন্ধান কমিটির শোকজের লিখিত জবাব দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

শুক্রবার বিকাল ৪টায় তাকে লিখিত জবাবসহ স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিলে সাকিব আল হাসান তার আইনজীবী মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাজিদুর রহমান সংগ্রামকে নিয়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণে উপস্থিত হন।

সেখানে নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান মাগুরার যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার এক ঘন্টা সময় সাকিবের সঙ্গে কথা বলেন।

পরে ৪ টা ৫০ মিনিটে সেখান থেকে বের হয়ে স্থানীয় সাংবাদিকদের সাকিব আল হাসান জানান, প্রথমবার আমি নির্বাচনে অংশ নিচ্ছি। স্বাভাবিকভাবে কিছু ভুল ত্রুটি অজান্তে হয়ে যেতে পারে। এখন নিয়ম কানুন পড়বো জানবো শিখবো। সেগুলো সংশোধন করা আমার দায়িত্ব। ভবিষ্যতে যাতে আর না হয় সেদিকে খেয়াল রাখবো।

২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা ফেরার পথে জেলা শহরের প্রবেশমুখে হাজার হাজার মানুষ অভ্যর্থনা জানায়। এ ঘটনার প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। যার পরিপ্রেক্ষিতেই আদালতে তিনি লিখিত জবাব দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology