আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩১

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

প্রতিরোধ পক্ষ উপলক্ষে মাগুরা মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা।

বিকালে শ্রাবণি কমিউনিটি সেন্টারে ‘ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ, আসুন এই অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াই’-এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।

মাগুরা জেলা মহিলা পরিষদ সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, দৈনিক খেদমত সম্পাদক সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেন, আবু বাসার আখন্দ, এড সঞ্জয় রায় চৌধুরি, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ, এস আলম তুহিন, আলিমুজ্জামান উজ্জ্বল, মোঃ সাইফুল্লাহসহ অন্যরা।

এ সময় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, সহ-সভাপতি লাবনী জামান, সুদিপ্তা জামান নিপুসহ অন্যরা।

প্রতিরোধ পক্ষ উপলক্ষে পোষ্টারিং, লিফলেট বিতরণ, সংশ্লিষ্ঠদের চিঠি প্রেরণ, গণ-স্বাক্ষর কর্মসূচী, রেডিও শো, স্কুল কলেজে তরুন তরুনী সমাবেশ, বিভিন্ন পেশাজীবিদের সাথে মতবিনিময়, আইনগত সহায়তা গ্রহণকারীদের নিয়ে কর্মশালা, নির্যাতন প্রতিরোধে গান, কবিতা আবৃত্তি ও আলোচনাসভাসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে।

২৫ নভেম্বর থেকে শুরু হয়ে এ প্রতিরোধ পক্ষ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology