আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩১

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

বধ্যভূমি সংরক্ষণে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মাগুরা প্রতিদিন ডটকম : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘আগামী বছরের জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ১৫ হাজার টাকা করা হবে। সেই সাথে ১৬ হাজার মুক্তিযোদ্ধাকে নতুন বাড়ি করে দেবে সরকার। মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের ২টি উৎসব ভাতা পাবেন।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে থাকা বধ্যভূমি সংরক্ষণের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার’। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে তা সংরক্ষণ করা হবে।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা আছাদুজ্জামান মিলনয়াতনে শ্রীপুর ও শালিখা উপজেলায় নবনির্মিত দুটি মুক্তিযোদ্ধা কমপ্লেকক্স ভবন উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোঃ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, বীর উত্তম জালাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, রুস্তম আলী প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকা কালীন সময়ে প্রায় ৪৪ হাজার ভুয়া মুক্তিযুদ্ধা বানিয়েছিল। ভিন্ন প্রক্রিয়ায় বাঁকা পথে যারা মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছিল তাদের বিষয়টি যাচাই বাছায় করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু দিয়ে কেউ চলাচল করতে পারবে না। আসলে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। তারা লুটপাটে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

উল্লেখ্য, মাগুরা জেলার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স· ভবন ২ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে ও শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ১ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ব্যয়ে এলজিইডি এ দুটি ভবন নির্মাণে কাজ সম্পন্ন করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology