আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৫

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

বাংলাদেশ কংগ্রেসের মাগুরা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ কংগ্রেসের মাগুরা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

দলটির মহাসচিব এডভোকেট মো. ইয়ারুল ইসলামের ফেসবুক একাউন্ট থেকে এই কমিটি বিলুপ্তির খবরটি প্রকাশ করা হয়েছে।

৫ আগস্ট বাংলাদেশ কংগ্রেস এর দলীয় প্যাডে হাতে লেখা এবং নিজ স্বাক্ষরিত “দলীয় বিশেষ বিজ্ঞপ্তি”র মাধ্যমে দলের মহাসচিব কমিটি বিলুপ্তির বিষয়টি প্রকাশ করেছেন।

ওই বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ০৫/০৮/২০২৫ইং বাংলাদেশ কংগ্রেসের মিটিংএর সিদ্ধান্ত অনুসারে দলের মাগুরা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ কংগ্রেসের মাগুরা জেলা কমিটির ব্যানারে কোন প্রকার দলীয় কর্মকাণ্ড পরিচালনা না করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হলো।

তবে কী কারণে মাগুরা জেলা কমিটি বিলুপ্ত করা হলো সেই বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

উল্লেখ্য, গত বছরের ১২ অক্টোবর তারিখে অধ্যাপক শতদল বিশ্বাসকে আহ্বায়ক এবং বাচ্চু চোপদারকে সদস্যসচিব করে বাংলাদেশ কংগ্রেস এর ২১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা কমিটি ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাগুরার শ্রীপুরের সন্তান এড কাজী রেজাউল হোসেন।

কিন্তু কমিটি গঠনের কিছুদিনের মধ্যেই সভাপতি পদ সহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শতদল বিশ্বাস।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology