আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৪

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ থেকে বাইসাইকেল যাত্রা

মাগুরা প্রতিদিন: “বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক” এই স্লোগান নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে `১০০ মাইলস ও ভাষা সূত্র’ নামে দুটি সংগঠনের ১০ সদস্য।

সাইকেল চালিয়ে ফরিদপুর হয়ে ঢাকায় পৌঁছনোর পর ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন তারা।

১৫ ই বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে ১৭ ই ফেব্রুয়ারি রাতে যশোর হয়ে মাগুরাতে পৌঁছায়। রাতে একটি হোটেলে রাত কাটিয়ে ১৮ই ফেব্রুয়ারি সকাল আটটায় মাগুরা থেকে ফরিদপুরের পথে রওনা হয় তারা।

আগন্তুক সদস্যরা জানান, একমাত্র বাঙালিরাই নিজের ভাষা রক্ষায় জীবন দিয়েছেন। পৃথিবীতে এমন নজির আর কারও নেই। মায়ের ভাষা বাংলাতে কথা বলি এটা সেই ভাষা শহীদদের অবদান। তাই ভাষার মাস উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ছুটে আসা।

সংগঠনের দলীয় প্রধান সরজিত রায় বলেন, ভাষার টানে বাংলায় এসেছি। ২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবো। ভাষা দিবসের কর্মসূচি শেষে ২২ ফেব্রুয়ারি বেনাপোল বন্দর হয়ে আমরা ভারতে ফিরব।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology