আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১৩

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় কৃষক সাহেব আলি হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামে সামাজিক দলাদলির জেরে কৃষক সাহেব আলি হত্যাকাণ্ডের রায়ে ৩ জনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন একই গ্রামের আবদুস সবুর, হাবিবুর রহমান এবং বুলু মিয়া।

মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন।

২০০২ সালের ৮ মার্চ তারিখ ভোরবেলা শালিখার কোটভাগ গ্রামের আমজাদ আলি বিশ্বাসের ছেলে সাহেব আলি কৃষি কাজের জন্যে মাঠে যাওয়ার সময় সামাজিক দলাদলি ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নির্মমভাবে খুন হন। এ ঘটনার পর নিহত কৃষক সাহেব আলির বাবা শালিখা থানায় ৩৬কে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর যাবতীয় সাক্ষ্যপ্রমাণাদি শেষে বিজ্ঞ বিচারক ৩ জনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন এবং মামলার অন্যান্য আসামীদের বেকসুর খালাস প্রদান করেছেন।

এই রায়ে সরকারি পক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চতর আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology