আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৪

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মাগুরা প্রতিদিন : মাগুরায় ইসলামী ফাউণ্ডেশনের উদ্যোগে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মাদরাসা শিক্ষকবৃন্দ অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন, মাগুরা’র উপপরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জিন ডাঃ মোঃ শামীম কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: ওহিদুল ইসলাম বলেন, বলেন যে, টাইফয়েড প্রতিরোধে টিকাদান অত্যন্ত কার্যকর ও নিরাপদ পদ্ধতি। ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে সচেতনতা সৃষ্টির অগ্রণী ভূমিকা রাখতে পারেন—তাদের মাধ্যমে মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব হবে।

তিনি সবাইকে টিকাদান কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ও প্রচারণার আহ্বান জানান, যাতে টাইফয়েডমুক্ত সমাজ গঠনের লক্ষ্য সফল হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology