আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৭

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় নারী স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

মাগুরা প্রতিদিন : দি ব্লু স্কাই চ্যারিট্যাবল ফাউন্ডেশনের আয়োজনে মাগুরায় নারী স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে এ কর্মসূচি আয়োজন করা হয়। এসময় এলাকার দুস্থ নারীদের স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে সচেতনতা বার্তা, পরামর্শ ও চিকিৎসা দেয়া হয়।

কর্মশালাটি পরিচালনা করেন অতিরিক্ত কমিশনার ও দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আয়েশা সিদ্দিকা শেলী। স্থানীয় নারীদের পরামর্শ দেন অতিরিক্ত ডিআইজি ও উপদেষ্টা আসমা সিদ্দিকা মিলি। এসময় প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়। আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা।

দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের স্তন ক্যান্সার আক্রান্ত নারীদের সচেতনতা বৃদ্ধি, পরামর্শ ও চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে ২০১৬ সালের ২৬ মে আত্মপ্রকাশ করে। এ সংস্থার স্বপ্ন বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ব্রেস্ট ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা।

আত্মপ্রকাশের পর থেকে নারীদের স্তন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত সেমিনার ও জেলা ভিত্তিক সচেতনতা কর্মসূচি পালন করে আসছে ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন। অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে কর্মশালা, লিফলেট বিতরণসহ নানা ধরনের প্রচারণা, স্বাস্থ্য শিবির, চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, ডাক্তার নার্সসহ কেয়ার গিভারদের মাধ্যমে আধুনিক চিকিৎসা নিশ্চিতকরণ ও ইয়াং ওমেন এডুকেটিং প্রোগ্রাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology