আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩২

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় মহান বিজয় দিবস উদযাপন

মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

সোমবার প্রত্যুষে মাগুরা কালেক্টরেট ময়দান থেকে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পূষ্পমাল্য অর্পন করা হয়।

সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সানিউল হক, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি শেষে সকাল সাড়ে ৮ টায় নোমানী ময়দানে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এ সময় জেলা প্রশাসক পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।

এ ছাড়া সকাল সাড়ে ৯টায় নোমানী ময়দান সংলগ্ন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়।

মাগুরার অন্যান্য উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology