আজ, রবিবার | ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৭

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় ৩টি মিষ্টির দোকানকে আর্থিক জরিমানা

মাগুরা প্রতিদিন : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বিপননের অভিযোগে মাগুরা জেলা  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের ৩ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ওই বাজারের বিভিন্ন মিষ্টির দোকান, খাদ্যপণ্য ও মুদিদোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ সময় মেসার্স বৈশাখি মিষ্টি ঘর নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ, স্বাস্থ্যবিধি না মানা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন বৃদ্ধি, দই মিষ্টিতে ক্ষতিকর অননুমোদিত নন-ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নিতাই চন্দ্র কুন্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স কুটুমবাড়ি মিষ্টান্ন এর মালিক কালাচাঁদ কুন্ডুকে অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টি সংরক্ষণ ও গতদিনের বাসি খাবার বিক্রয়ের অপরাধে ৪৩ ধারায় ৩ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠান মেসার্স কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডারের মালিক স্বপন কুমার কুন্ডুকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, মোড়কীকরণ (মেয়াদ, মূল্য ইত্যাদি না দেয়া) বিধি না মানা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন ইত্যাদি অপরাধে আইনের ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম এ অভিযানে অংশ নেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology