আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরার ঠাকুরবাড়িতে রেলস্টেশন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মঙ্গলবার রেলস্টেশন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দুপুরে জেলার সদর উপজেলার ঠাকুরবাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক সহ অন্যান্যরা।

রেললাইন নির্মাণ প্রকল্পে ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪ দশমিক ৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ কাজ চলমান। ১ হাজার ২০২ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি ২০২১ সালের মে মাসে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় মাগুরা ও ফরিদপুরের কামারখালীতে দুটি নতুন স্টেশন ও দুটি প্লাটফর্ম, দুটি সেড নির্মাণ, একটি আন্ডারপাস, গড়াই ও চন্দনায় দুটি মেজর রেল সেতু, ২৮ মাইনর ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এর পাশাপাশি সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হবে। ২০২৩ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। তবে প্রকল্পের জন্যে ১৩০ একর ভূমি অধিগ্রহণের কাজ তিন বছরেও শেষ হয়নি বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology