আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

মাগুরার মহম্মদপুরে পরীক্ষায় ফেল করায় দুই কিশোরির আত্মহত্যা একজনের অপচেষ্টা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় সুমাইয়া আক্তার (১৩) এবং নাজমা আক্তার (১৩) নামে দুই ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ফাতেমা উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের জিয়া রহমান মোল্যা ও চায়না বেগম দম্পতির মেয়ে এবং নাজমা খলিসাখালি গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফেল করায় একই দিন বেলা ১১টার দিকে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে রাকিব শেখ (১২) নামে এক ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সে উপজেলার জাঙ্গালীয়া গ্রামের সাঈদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার জেএসসি পরীক্ষার ফল ঘোষণার পর ফাতেমাকে বাড়িতে রেখে তার বাবা-মা আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। ফাতেমাকে একাকী বাড়ি রেখে যাওয়ায় এবং পরীক্ষায় ফেল করার কষ্ট সইতে পারেনি ফাতেমা। পরে বুধবার দুপুরে ফাতেমার বাবা-মা বাড়িতে আসলে দেখে ঘরের মধ্যে উড়না দিয়ে ফাঁস লাগিয়ে ফাতেমা আত্মহত্যা করেছে।

এ দিকে নাজমা আক্তারও জেএসসি পরীক্ষার ফল ভালো না হওয়ায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানান।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology