আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩১

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে স্কুল ছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মিরাজ মুন্সি (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ৭টি ছাগল ও ১টি গরুসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল।

১৩ মার্চ সোমবার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে এমন মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত মিরাজ বাগবাড়িয়া গ্রামের মুন্সি ফয়জুর রহমানের পুত্র, সে চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রতিবেশীরা জানান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ফয়জুর মুন্সির গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে গরু-ছাগল বাঁচানোর জন্য মিরাজ এগিয়ে আসলে আগুন তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। এ সময় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। এছাড়া গোয়ালঘরে থাকা ১ টি গরু, ৭টি ছাগল পুড়ে মারা যায়৷ পরে আগুন বসতঘরে লেগে ১টি ব্যাটারী চালিত ভ্যান, বাইসাইকেল এবং ঘরে থাকা সকল আসবাবপত্র মুহূর্তের মধ্যে পুড়ে যায়।

প্রতিবেশীরা আরো জানান, ফয়জুর মুন্সি সংসার খরচ চালানোর জন্য সে ঢাকাতে রিক্সা চালাই। বাড়িতে আসলে সে ভ্যান চালাতো। এখনো সে এসে ভ্যান চালাতো। সংবাদ পাওয়ার পর ঢাকা থেকে বাড়িতে এসে মর্মান্তিক এ দৃশ্য দেখে বেহুশ হয়ে যাচ্ছে। তারা আরো জানান অগ্নিকান্ডে ৭টি ছাগলল, ১টি গরু ও ১টি ইন্জিনচালিত ভ্যানসহ ৫লক্ষাধিক টাকার মালামাল পড়ে গেছে।

মর্মান্তিক এ সংবাদ পাওয়ার সাথে সাথে সোমবার রাতেই শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লাসহ জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারের কাছে ছুটে যান। তাৎক্ষণিক সহযোগিতার করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনে একটি ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology