আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩২

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরার সোনাইকুণ্ডি মাঠে বজ্জ্রপাতে এক কৃষকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার বাখেরা মোকর্দমখোলা গ্রামে মঙ্গলবার আবদুল গফুর লস্কার (৬৫) নামে এক কৃষক বজ্জ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের খাদেম লস্কারের ছেলে।

এলাকাবাসি জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে গফুর লস্কার ছেলে ফারুককে নিয়ে বাড়ির পাশে সোনাইকুণ্ডি মাঠে ধানের চারাতে সার দিচ্ছিলেন। এমন সময় হঠাত্ বজ্জ্রপাতে তিনি ক্ষেতের মাঝেই মারা যান। ঘটনার পর ছেলে ফারুক গ্রামের অন্যান্যদের নিয়ে বাবার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology