আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরার হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতির জন্যে আবেদন

মাগুরা প্রতিদিন : মাগুরার হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস (ডিপিডিটি) বরাবর আবেদন করা হয়েছে।

২৩ আগস্ট মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের পক্ষে আবেদনপত্রটি দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

মাগুরার স্থানীয় জাত হাজরাপুরী লিচুর ডকুমেন্টেশন তৈরি ও আবেদনসহ সকল প্রক্রিয়া সম্পন্নে সহযোগিতা করছে ঢাকার ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।

দেশের যেকোন লিচুর তুলনায় মাগুরার হাজরাপুরের লিচুর স্বাদ অনন্য। এই লিচু টসটসে রসে ভরপুর। আকার ও আকৃতিতেও বড়। হাজরাপুরী লিচুর স্বাদ দেশের অন্য কোথাও খুঁজে পাওয়া ভার।

এ ব্যাপারে ইডিসির সদস্য ও আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস তানিয়া বলেন, “হাজরাপুরের লিচুর স্বাদ দেশের যেকোন লিচুর চেয়ে স্বতন্ত্র। আগাম পেকে যাওয়ায় এটির বিপনন থেকে লিচু চাষি এবং ব্যবসায়ীরা অধিক সুবিধা পেয়ে থাকেন। জিআই আবেদন হওয়ার ফলে এই লিচুর ব্র্যান্ডিং ও চাহিদা সারাদেশে বাড়বে। পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে খুব সহজে সারাদেশে ডেলিভারি করতে পারবে ই-কমার্স উদ্যোক্তারা।”

উল্লেখ যে, জিআই পণ্য হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার স্বীকৃতি। এই স্বীকৃতি কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য দেওয়া হয় না। উৎপাদকদের স্বার্থ রক্ষার্থে রেজিস্ট্রেশন প্রাপ্ত সমিতি অথবা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান (ডিসি অফিস, বিসিক, অধিদপ্তর ইত্যাদি) জিআই স্বীকৃতির আবেদন করতে পারে। এই আবেদনের প্রেক্ষিতে সকল যাচাই ও প্রক্রিয়া শেষ করে পণ্যটিকে জিআই নিবন্ধন দেওয়া হয়। দেশের সর্বশেষ জিআই পণ্য নাটোরের কাঁচাগোল্লা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology