আজ, শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৪

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

মাগুরায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিদের প্রাথমিক তালিকা চুড়ান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার ৪টি উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের প্রাথমিক তালিকা চুড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগ্রহি প্রার্থিদের প্রাথমিক তালিকা যাচাই বাছাই শেষে তিন জন করে প্রার্থি নির্বাচনের পর কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডে উপস্থাপন করা হয়েছে বলে মাগুরা জেলা আওয়ামীলীগের একটি সূত্র জানিয়েছে।

সূত্রমতে, মাগুরায় ৪টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ৪ ডজন প্রার্থি আবেদন জানিয়েছেন। এরমধ্যে থেকে প্রতি উপজেলার জন্যে ৩ জন করে প্রার্থি নির্বাচন সম্পন্ন করে নির্বাচনী বোর্ডে জমা দেয়া হয়েছে।

মাগুরা জেলা আওয়ামীলীগের একটি সূত্রে জানা গেছে, সদর উপজেলায় মোট ১৭ জন, শ্রীপুর উপজেলায় ১৩ জন, শালিখা উপজেলায় ১১ জন এবং মহম্মদপুর উপজেলায় মোট ৭ প্রার্থি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্যে আবেদন জানিয়েছেন।

মাগুরা সদর উপজেলা পরিষদে দলীয় মনোনয়ন পেতে যারা আবেদন করেছেন তারা হচ্ছেন, আফম আবদুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সোহেল পারভেজ দ্বীপ, এড. শাখারুল ইসলাম, অধ্যাপক মাজেদুল ইসলাম ঝন্টু, মোস্তাফিজুর রহমান স্বপন, রানা আমির ওসমান, জাহিদুর রেজা চন্দন, আশরাফুল আলম বাবুল ফকির, আনিসুর রহমান খোকন, এনামুল হক হিরক, মইনুল ইসলাম পলাশ, মীর রওনক হোসেন, মীর আবদুল কুদ্দুস, নুরুল আলম খান এবং পল্লব কুমার দে কাজল।

অন্যদিকে শালিখা উপজেলার প্রার্থিরা হচ্ছেন, এড. কামাল হোসেন, এড. শ্যামল কুমার দে, বাসুদেব কুণ্ডু, ইলিয়াসুর রহমান, আবদুল হালিম মোল্যা, রাম মোহন দে মণ্ডল, নির্মল কুমার বিশ্বাস, আনোয়ার হোসেন ঝন্টু, রেজাউল ইসলাম, সাব্বির হোসেন বিপ্লব এবং মো. মোজাম্মেল হক।

মহম্মদপুর উপজেলার উল্লেখযোগ্য প্রার্থিরা হচ্ছেন, এসকে নুরুজ্জামান, এড. আবদুল মান্নান, জাফর সাদিক, সাজিদুর রহমান সংগ্রাম, কামরুল ইসলাম, এড. তরিকুল ইসলাম তারা এবং মফিজুর রহমান মিনা।

জেলার শ্রীপুর উপজেলার মোট ১৩ প্রার্থির মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি, এড. রাশেদ মাহমুদ শাহিন, আশা খন্দকার, হুমাউনুর রশিদ মুহিত, মশিউর রহমান, পঙ্কজ সাহা, আবদুল হালিম এবং জাকির হোসেন কানন।

মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, সবকটি উপজেলার প্রার্থিদের তালিকা ইতোমধ্যে কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডে উপস্থাপন করা হয়েছে। সেখান থেকেই স্ব-স্ব উপজেলার প্রার্থি চুড়ান্ত করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology