আজ, শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৯

ব্রেকিং নিউজ :
সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ

মাগুরায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে রেলমন্ত্রীর মিট দ্যা প্রেস

মাগুরা প্রতিদিন ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরায় নতুন রেললাইন স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বৃহস্পতিবার। এ উপলক্ষে বুধবার রাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

পরে রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেল যোগাযোগ উন্নয়নে  গৃহিত নানামুখি পদক্ষেপের বিষয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, দেশের দুটি জেলা ছাড়া বাকি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এটি সেই পরিকল্পনা বাস্তবায়নের একটি ধাপ।

মাগুরায় নতুন এ রেলপথ সম্প্রসারণ প্রকল্পে মোট ব্যয় ১ হাজার ২০২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকা। প্রকল্পের আওতায় মধুখালি থেকে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯ দশমিক ৯০ কিলোমিটার মেইন লাইন নির্মাণ, কামারখালি ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪ দশমিক ৯ কিলোমিটার লুপ লাইন নির্মাণ, দুটি নতুন স্টেশন (কামারখালি ও মাগুরা) নির্মাণ করা হবে। যেটি বাস্তবায়নে ৩০টি ছোট-বড় সেতু নির্মাণ করতে হবে বলেও মন্ত্রী জানান।

মাগুরা জেলা আওয়ামীলীগ আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাব সম্পাদক শামিম খান, সাংবাদিক এড আকম মকলেছুর রহমান, লিটন কুমার ঘোষ, অলোক বোস, রূপক আইচ, তেহরান আলম টুটুল প্রমুখ।

উল্লেখ্য, নতুন রেল সংযোগ স্থাপন প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বৃহস্পতিবার সদর উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে রেলমন্ত্রী নূরুল ইসলাম, মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান, মাগুরা-২ আসনের সাংসদ বীরেন শিকদার, রেলসচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, খুলনার বিভাগীয় কমিশনার মোহম্মদ ইসমাইল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা যুক্ত হবেন বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology