আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় সাফ বিজয়ী দলের সদস্য সাথি ও ইতিকে সংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম : সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলের দুই সদস্য সাথি বিশ্বাস এবং ইতি রানিকে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সংবর্ধনা জানানো হয়েছে। তারা মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামের মেয়ে।

মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি খেলোয়াড় সাথি বিশ্বাস ও ইতি রানির পাশাপাশি তাদের ক্রীড়া প্রশিক্ষণের হাতে খড়ি হওয়া মাগুরার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষরঞ্জন দেবজ্যোতি ও প্রশিক্ষক শহিদুল ইসলাম এবং তাদের পরিবারকে সংবর্ধিত করা হয়।

শুভেচ্ছা ক্রেস্টের পাশাপাশি উভয়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ টাকার চেক দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology